ইউরোপসহ বিভিন্ন দেশের ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করছে যাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’খ্যাত ওয়ালটন পণ্য। এরই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে বিশ্ববাজারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির টার্গেট নিয়েছে বাংলাদেশের সুপার ব্র্যান্ড ও ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন।
রপ্তানির এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) গোলাম মুর্শেদ।
গত সোমবার সিলেটের শ্রীমঙ্গলে ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’–এ অনুষ্ঠিত ‘ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস সামিট-২০২১’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সামিটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, মো. হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও আমিন খান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, এয়ার কন্ডিশনারের সিবিও তানভীর রহমান, ওয়ালটন আইবিইউ শাখার ভাইস প্রেসিডেন্ট আবদুর রউফ, সাঈদ আল ইমরান প্রমুখ।